শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

নড়াইলে ৭ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নড়াইলে ৭ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলা প্রশাসন আলাদা চারটি এলাকা থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া থেকে ২৮ ব্যারেলে জমাকৃত ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এ সময় তেল বিক্রির লাইলেন্স না থাকায় যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধ ভাবে মজুদকৃত ৯টি ব্যারেলে থাকা এক হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের একটি দোকানে ১০০ লিটার ডিজেল মজুদ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা এবং ছত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুদ রাখায় ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। #

সিঙ্ক : জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নড়াইল
সিঙ্ক : শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নড়াইল।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬