বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

নড়াইলে নাগরিক সনদের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নড়াইলে নাগরিক সনদের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের একটি গ্রামে নাগরিক সনদ দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তাজু শেখ (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের একটি গ্রামে গত (২৪ মার্চ) মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূর তার স্বামীর সাথে রাগারাগি হয়। পরের দিন (২৫ এপ্রিল) সকালে তিনি পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এরপর তাজু শেখ ওই গৃহবধুকে মোবাইল ফোনে তার অবস্থান জানতে চান। তিনি তার স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন ও গার্মেন্টসে চাকরির করবেন বলে জানান তাজুকে। বিষয়টি জেনে তাজু তাকে চাকরি পেতে নাগরিক সনদ লাগবে ও সেটি পাইয়ে দেওয়ার কথা বলে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিজের বাড়িতে ডাকেন। ভুক্তভোগী তাজু শেখের বাড়িতে গেলে তাকে একটি কক্ষে বসতে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে ওই গৃহবধুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অভিযুক্ত ব্যক্তি ওই গৃহবধুর হাতে একটি নাগরিক সনদ ও ৫শ টাকা দিয়ে তাকে পাঠিয়ে দেন।

এরপর ওই নারী চাকরির আশায় ঢাকার সাভারে চলে গেলেও সেখানে কোনো ব্যবস্থা করতে পারেননি৷ চাকরি না পেয়ে তিনি গত (৬ এপ্রিল) সোমবার বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফিরে বিষয়টি তার স্বামী ও আত্মীয় স্বজনদের জানালে পরিবারের সহোযোগিতায় গত (৯ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে থানায় হাজির হয়ে অভিযুক্ত তাজু শেখকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ওইদিন রাতে অভিযান চালিয়ে তাজু শেখকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। পরেরদিন শুক্রবার (১০ এপ্রিল) তাকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠান।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ভুক্তভোগী গৃহবধু নিজেই বাদী হয়ে তাজু শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।###

 

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬