শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

রামেকে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, ফিরে যাচ্ছেন রোগীরা

রামেকে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, ফিরে যাচ্ছেন রোগীরা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছয় মাস ধরে বন্ধ রয়েছে সরকারিভাবে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ। এসময় রাজশাহী রামেক হাসপাতাল নিজস্ব উদ্যাগে চালিয়েছে। সেটিও শেষ হয়েছে তিন দিন আগে। এমন পরিস্থিতিতে পুরোদমে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া বন্ধ রয়েছে হাসপাতালটিতে। ফলে চিকিৎসা প্রত্যাশীরা হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিজস্ব উদ্যোগে স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার চেষ্টা করলেও বর্তমানে সেই তহবিল ফুরিয়ে গেছে। গত তিন দিন ধরে এই জরুরি ভ্যাকসিনের মজুদ একদমই শেষ হয়ে যাওয়ায় সাধারণ রোগীরা চরম সংকটে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ চালিয়ে গেলেও নতুন করে ওষুধ পাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি। 

জানা গেছে, হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ২৭০ থেকে ২৮০ জন রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নেন। সে হিসাবে রোগীদের জন্য প্রতি মাসে প্রায় সাড়ে ৮ হাজার পিস ভ্যাকসিন প্রয়োজন হয়। বর্তমানে ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা। 

হাসপাতালে এসে জলাতঙ্কের ভ্যাকসিন না পেয়ে রোগীর স্বজন রাশেদ রিপন বলেন, দুপুরে হাসপাতালে গিয়ে জানা গেছে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। আমাদের মতো অনেকে ফিরে গেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারিভাবে ছয় মাস থেকে বন্ধ রয়েছে ভ্যাকসিন। হাসপাতাল কর্তৃপক্ষ এই ছয় মাস নিজস্ব তত্ত্বাবধানে চালিয়েছে। তিন দিন থেকে তারাও বন্ধ রেখেছে।

তিনি বলেন, লক্ষ্মীপুরে কয়েকটি ফার্মাসিতে পাওয়া যাচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন। একেকটির দাম ধরা হচ্ছে ৪৮০ টাকা। এটা ভাগাভাগি করে দেওয়া যাবে। সেখানে খরচ কম হবে। কিন্তু আমরা কেন ভ্যাকসিন কিনব। এটা তো সরকারিভাবে হাসপাতালে সরবরাহ করার কথা। অনেকে ফ্রি ভ্যাকসিন নিতে এসে দেখছেন ভ্যাকসিন নেই। পরে তারা বাইরের ফার্মেসি থেকে কিনে নিচ্ছেন। 

আক্রান্ত সঞ্জয় রায় বলেন, কয়েকদিন আগে কুকুরে কামড় দিয়েছিল। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি, কিন্তু ডাক্তার বলেছে, দ্রুত জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে। হাসপাতালে এসে দেখি ভ্যাকসিনই নেই। এখন খুব ভয় লাগছে—এই রোগ হলে তো বাঁচার উপায় নেই। 

বাঁধন হোসেন নামের আরেক রোগী বলেন, হাসপাতালে এসে জানতে পারলাম জলাতঙ্কের কোনো ভ্যাকসিন নেই। এটা খুবই দুঃখজনক। একটা প্রাণঘাতী রোগের ভ্যাকসিন যদি হাসপাতালে না থাকে, তাহলে আমরা কোথায় যাবো? বাধ্য হয়ে বাইরে খুঁজতে হচ্ছে, কিন্তু সব জায়গায় পাচ্ছিও না, একটা দোকানে পেলাম।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ছয় মাস থেকে একেবারে সরবরাহ নেই। এর মাঝে আমরা স্থানীয়ভাবে ক্রয় করে বিনামূল্যে রোগীদের সরবরাহ করেছি। এখন আর সেটারও সুযোগ নেই। এখন কোনো অবস্থাতে রোগীদের বিনামূল্যে এই ভ্যাকসিন সরবরাহ করার সুযোগ নাই। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। সেখান থেকে কিছু জানায়নি।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬