বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

সিলেটে জ্বালানি ধর্মঘট

সুনামগঞ্জেও পাম্প বন্ধ, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা

সুনামগঞ্জেও পাম্প বন্ধ, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা

পেট্রোল পাম্পে অন্যায্য জরিমানা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সুনামগঞ্জের সব ধরনের পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে।

এদিকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পরিবহণ শ্রমিক ও যাত্রী সাধারণ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে জেলা শহরের গ্যাস পাম্প ও পেট্রোল পাম্পে সৃষ্টি হয়েছে লম্বা লাইন।

দীর্ঘক্ষণ পাম্পে অপেক্ষা করে জ্বালানি সরবারহ না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী জানিয়েছেন, সিলেটে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও তুচ্ছ অজুহাতে নানাভাবে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে ছয়টি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। সংকটের মধ্যে এসব জরিমানা না করলে চলতো। 

তিনি জানান, অন্যায়ভাবে জরিমানা করা এবং পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেয়ার প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনও পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয় দাবি করে সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ জানান, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন, এতে তাদের কোনও আপত্তি নেই। মূলত প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে ‘হয়রানি’ হিসেবেই আমরা দেখছি। 

তারা জানিয়েছেন, বুধবার রাতে এসব বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও ফলাফল আসেনি। ফলে রাতেই তারা বৈঠক করে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছেন।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬