শনিবার, ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

লেখক

জেলা প্রতিনিধি

সারা দেশ

দামুড়হুদার দর্শনায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, গাড়ি জব্দ

দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আতিকা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিকা দর্শনা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে। মায়ের মৃত্যুর পর থেকে সে তার খালু মোবারক হোসেনের কাছে বসবাস করছিল।স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখতে পেয়ে আতিকা দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।জানা গেছে, মাত্র তিন মাস আগে ক্যান্সারে আতিকার মায়ের মৃত্যু হয়। এরপর থেকেই সে খালুর বাসায় ছিল।দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং বর্তমানে তা দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে।এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা চিতলা হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২০২৬-০৪-০৯ ০২:৩৯

সারা দেশ

মালখানগর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজের শিক্ষার্থীরা গভর্নিং কমিটি ও কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

২০২৬-০৪-০৯ ০১:৫৭

সারা দেশ

পার্বতীপুরে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণে অনিয়ম: স্বজনপ্রীতি ও ভাতা আত্মসাতের অভিযোগে প্রশ্নের মুখে যুব উন্নয়ন অধিদপ্তর

দিনাজপুরের পার্বতীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে অযোগ্য ও প্রভাবশালীদের তালিকাভুক্ত করা, প্রশিক্ষণে অনুপস্থিত থেকেও ভাতার সুবিধা নেওয়ার অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে পুরো কার্যক্রম।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামাঞ্চলের বেকার যুবক-যুবতীদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে এই ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। এর আওতায় গত ১ মার্চ থেকে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ৪০ জন প্রশিক্ষণার্থীর একটি তালিকা প্রস্তুত করা হয়। প্রতিদিন চার ধাপে ১০ জন করে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে উপস্থিতি অর্ধেকেরও কম।সরকারি নির্দেশনা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পাসধারীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে, তালিকাভুক্তদের মধ্যে অনেকেই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, এমনকি কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন।গত রোববার দুপুরে ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত ৪০ জনের মধ্যে মাত্র ৭ জন প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের অধিকাংশই স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত কম্পিউটার ও মাল্টিমিডিয়া ব্যবসায়ী।এদিকে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের তিন কর্মচারীর মেয়েদের প্রশিক্ষণার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন—নূর এ জান্নাত স্নেহা, হুরে জান্নাত হামজা ও নাজমুন্নাহার লাবনী। অভিযোগ রয়েছে, তাঁরা কেউই প্রশিক্ষণে অংশ নেননি।অনুসন্ধানে জানা যায়, ৪৪ কর্মদিবসের এই প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ৮ হাজার ৮০০ টাকা করে ভাতা দেওয়ার কথা। অভিযোগ উঠেছে, উপস্থিত না থেকেও ভাতার অর্থ উত্তোলনের উদ্দেশ্যে এই নামগুলো তালিকায় রাখা হয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, “ওই তিনজনের বিষয়টি আমার নজরে এসেছে। তারা বাইরে অবস্থান করায় প্রশিক্ষণে অংশ নিচ্ছে না। তাদের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাতা আত্মসাতের অভিযোগ সঠিক নয়।”এদিকে কর্মকর্তার দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ২০১৮ সালের ১৫ নভেম্বর পার্বতীপুরে যোগদান করেন। সরকারি বিধি অনুযায়ী একই কর্মস্থলে দুই বছরের বেশি থাকার সুযোগ না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে একই পদে বহাল রয়েছেন।এ ছাড়া তাঁর দপ্তর অধিকাংশ সময় ভেতর থেকে বন্ধ রাখা হয় বলে অভিযোগ করেছেন সেবা নিতে আসা কয়েকজন। সরকারি দপ্তর কেন নিয়মিতভাবে বন্ধ রাখা হয়—তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।তাঁদের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

২০২৬-০৪-০৯ ০১:৫৫

সারা দেশ

ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে ‘ঝালকাঠি চত্ত্বর’ এর উদ্বোধন

ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে সৌন্দর্যমণ্ডিত ‘ঝালকাঠি চত্ত্বর’ আমে একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার দুপুরে পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন ফিতা কেটে এর উদ্বোধন করেন| ভাস্কর্যটি নির্মাণ করেছে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ| প্রথম দিনেই ঘুরতে এসে অনেকেই পৌরসভার এ উদ্যোগকে ¯^াগত জানিয়েছেন| জানাযায়, শহরের প্রবেশদ্বারে সৌন্দর্যমণ্ডিত একটি ভাস্কর্য নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ| যার নাম দিয়েছে ‘ঝালকাঠি চত্ত্বর’| রয়েছে জেলার বিখ্যাত শীতলপাটি, পেয়ারার ভাসমান হাট, জেলেদের ইলিশ শিকার আর জমিদার বাড়ির দৃশ্য| রয়েছে জেলার প্রখ্যাত কবি কামিনি রায় ও জীবনানন্দ দাশের স্মৃতিঘেরা কবিতার শিরোনাম| মনমুগ্ধকর এ ভাস্কর্যটি করেছেন ঝালকাঠির শিল্পী আতিকুর রহমান| পৌর প্রশাসক কাওছার হোসেন ১৬ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেন| এ চত্ত্বরের চারপাশে রয়েছে বিভিন্ন ফুলের গাছ| স্থাপন করা হয়েছে বসার আসন| ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠির প্রবেশদ্বার দিয়ে কয়েকটি জেলার মানুষ যাতায়াত করে| প্রবেশদ্বারে কোন ঝালকাঠির চিহ্ন ছিল না| এখন আমরা একটি ভাস্কর্য করে এর মান দিয়েছি ‘ঝালকাঠি চত্ত্বর’| এই চত্ত্বর শুধু একটি চিহ্নই নয়, এটি একটি বিনোদন স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে| এখানে মানুষ ঘুরতে আসবে, যাত্রীরা বিশ্রামও নিতে পারবে|

২০২৬-০৪-০৯ ০১:৫৩

সারা দেশ

বগুড়ায় আইসসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় প্রথমবারের মতো উচ্চমূল্যের মাদক ‘আইস’ (ক্রিস্টাল মেথ) সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম আইস জব্দ করা হয়েছে, যা জেলার মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা।

২০২৬-০৪-০৯ ০০:৫৫

সারা দেশ

চিরিরবন্দরে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে এক প্রবাসীর সঙ্গে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।থানা ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নান্দেড়াই গ্রামের মজিরতপাড়ার কুয়েতপ্রবাসী গোলাম মোস্তফার বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে তার স্ত্রী লাকি আরা (৩৯) পরকীয়া প্রেমিক মাবুদ হোসেনের (৪০) সঙ্গে যোগসাজশে প্রতারণার পরিকল্পনা করে। অভিযোগ রয়েছে, আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল এলাকায় রেলগেটসংলগ্ন একটি বাড়ি ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ১৯ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। পাশাপাশি আড়াই লাখ টাকায় প্রায় সাড়ে ৬ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেয় লাকি আরা।এছাড়া বাড়ির মূল্যবান আসবাবপত্র, কুয়েত থেকে পাঠানো গত ৭ বছরের অর্থ লেনদেনের ভাউচার এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে কৌশলে আত্মগোপনে চলে যায় সে। পরবর্তীতে প্রেমিক মাবুদ হোসেনকে বিয়ে করে লাকি আরা।ভুক্তভোগী গোলাম মোস্তফা দেশে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে স্ত্রী তার কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় গত ৩ এপ্রিল তিনি চিরিরবন্দর থানায় ৮ জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন।মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশ গত ৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিবাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত লাকি আরা ও মাবুদ হোসেনকে আটক করে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২০২৬-০৪-০৯ ০০:৩০

সারা দেশ

সখীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সখীপুর উপজেলা মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহার শীলা, উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং রাজনৈতিক নের্তৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

২০২৬-০৪-০৯ ০০:২৮

জাতীয়

বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বুধবার দুপুরে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।লিখিত বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন,“আমরা একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় অংশ নিয়েছি। কিন্তু ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই পরিবেশ ভীতিকর হয়ে উঠছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষে নীরবে কাজ করছেন। একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও সেগুলো আমলে নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৫০টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার তালিকা আগাম চাওয়া হলেও তা সরবরাহ করা হয়নি। পরবর্তীতে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দাখিল করা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ সরকারি দলের সক্রিয় সমর্থক বা পদধারী বলে অভিযোগ সরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন মোহাম্মদ আলী হাসপাতাল-এর চিকিৎসক ও কর্মচারীরা সরকারি দলের প্রার্থীর পক্ষে মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বাধ্য করা হয়েছে।জামায়াত প্রার্থীর দাবি, গ্রামাঞ্চলে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনের কাছে ৭ দফা দাবি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রতি সাত দফা দাবি উত্থাপন করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য পক্ষপাতদুষ্ট নির্বাচনী কর্মকর্তাদের অপসারণ, সিসি ক্যামেরার আওতায় ভোটগ্রহণ, পোলিং এজেন্টদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা, কেন্দ্রের আশপাশে প্রভাব বিস্তার বন্ধ, অবৈধ অর্থ বিতরণ রোধে নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করা, ভোট বর্জন নয়, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা।ভোট বর্জনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আবিদুর রহমান সোহেল বলেন,“ভোট বর্জনের কোনো ইচ্ছা নেই। আমরা চাই, জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।ভোটের আগে প্রশ্নের মুখে পরিবেশ ভোটের ঠিক আগের দিনে এমন অভিযোগ নির্বাচনী পরিবেশকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এই অভিযোগগুলোর প্রেক্ষিতে তারা কী পদক্ষেপ নেয় এবং কতটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে পারে, সেটিই নির্ধারণ করবে ভোটের গ্রহণযোগ্যতা।

২০২৬-০৪-০৯ ০০:২৬

সারা দেশ

তালাবদ্ধ ঘরে লাশ, আতঙ্কে গ্রামবাসী

বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এ এক নির্মম হত্যাকা-ে স্ত্রীর মরদেহ ঘরের মেঝেতে ফেলে পালিয়ে গেছেন স্বামী। পরদিন এনজিওর কিস্তির টাকা নিতে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীরা তালা ভেঙে ঘরে ঢুকে উদ্ধার করেন রক্তাক্ত লাশ। নিহত শিল্পী বেগম (৩২) উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া গ্রামের বাসিন্দা এবং মিন্টু মিয়ার স্ত্রী। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এক এনজিও কর্মী কিস্তির টাকা নিতে এসে দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পাশের বাড়িতে খোঁজ নেন। পরে প্রতিবেশীদের নিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় মেঝেতে পড়ে আছে শিল্পী বেগমের নিথর দেহ। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যেকোনো সময় মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।পুলিশ জানায়, মিন্টু মিয়া বেকার এবং নেশাগ্রস্ত ছিলেন। এ কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। এই পারিবারিক দ্বন্দ্বই হত্যাকা-ের পেছনে প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই মিন্টু মিয়া পলাতক রয়েছেন। তার অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও শোক বিরাজ করছে। একটি পরিবারের ভেতরের কলহ কীভাবে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। এই হত্যাকা- আবারও সামনে নিয়ে এলো পারিবারিক সহিংসতার ভয়াবহতা। নেশা, দারিদ্র্য আর সম্পর্কের টানাপোড়েন এই তিনের মিশেলে যে কোনো সময় তৈরি হতে পারে এমন ট্র্যাজেডি। এখন প্রশ্ন পলাতক স্বামীকে কত দ্রুত আইনের আওতায় আনা যায়, আর এই ধরনের ঘটনা ঠেকাতে সমাজ কতটা সচেতন হয়।

২০২৬-০৪-০৮ ২৩:৩৪

সারা দেশ

মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।আজ বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদুর রহমান, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

২০২৬-০৪-০৮ ২৩:৩০

সারা দেশ

মেহেরপুরে তীব্র জ্বালানি সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মেহেরপুর জেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালক ও কৃষকদের দুর্ভোগ যেন সীমাহীন হয়ে উঠেছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনের দৃশ্য এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।বুধবার সকাল থেকে সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহ শুরু হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে সকাল থেকেই জেলার বিভিন্ন তেল পাম্পে মোটরসাইকেল, কৃষক এবং অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালক রাত থেকেই লাইনে অবস্থান নিচ্ছেন, তবুও পর্যাপ্ত তেল পাচ্ছেন না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ ফিলিং স্টেশনে একেকজনকে ৩০০ থেকে ৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে করে চালকদের বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে অভিযোগ করছেন, এত কম পরিমাণ তেল নিয়ে দৈনন্দিন কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে যারা বেসরকারি চাকুরী করেন বা অন্যান্য যানবাহন চালান, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।সদর উপজেলার পিরোজপুর গ্রামের মোটরসাইকেল চালক সোহানুর রহমান বলেন, রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তারপরও ঠিকমতো তেল পাচ্ছি না। এত কষ্ট করে ৩০০-৪০০ টাকার তেল নিয়ে যেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে সংসারের অন্যান্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে।আরেকজন চালক হাফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই একই অবস্থা। কখন তেল পাবো, তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে।শুধু যানবাহন চালকরাই নন, এই সংকটে বিপাকে পড়েছেন কৃষকরাও। সেচ কাজের জন্য ডিজেলের ওপর নির্ভরশীল কৃষকরা প্রয়োজনমতো জ্বালানি না পেয়ে চাষাবাদে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই বলছেন, সময়মতো সেচ দিতে না পারলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে ভবিষ্যতে খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।সদর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক রিমোন হোসেন জানান, আমাদের জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেল খুব দরকার। কিন্তু এখন তেলই পাওয়া যাচ্ছে না। যদি এভাবে চলতে থাকে, তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা আগে থেকেই নানা সমস্যার মধ্যে আছি, তার ওপর এই জ্বালানি সংকট নতুন করে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।সদর উপজেলার ইছাখালি গ্রামের আরেক কৃষক মোজাম্মেল হক বলেন, গতবছরে সার সংকটের কারণে আবাদ ঠিকমতো করতে পারিনি। এবার তেল সংকটের কারণে বড়ো দুঃশ্চিন্তায় আছি ঠিকমত চাষআবাদ করতে পারবো কিনা?ঝাউ বাড়িয়া গ্রামের আরেক কৃষক সহিদুল ইসলাম জানান, আমার প্রতিদিন ৮ লিটার ডিজেল লাগে। আমাকে দেয়া হয়েছে ৩ লিটার। একদিকে প্রতিদিনের সময় নষ্ট অপরদিকে প্রয়োজনমত ডিজেল পাচ্ছিনা।মেহেরপুর গাড়াডোব গ্রামের ট্রাক্টর চালক শফিকুল ইসলাম জানান, তেলের কারনে তিনদিন জমি চাষ করতে পারিনি। আজ রাত তিনটা থেকে অপেক্ষা করছি। তারপরও তেল পাব কিনা জানিনা?একই কথা জানালেন সদর উপজেলার রাধাক্রান্তপুর গ্রামের পাওয়ার টিলার চালক আকরাম হোসেন।ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ কম থাকার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারা বলছেন, চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে। মেহেরপুর নূর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, আমরা নিজেরাও বিপাকে আছি। চাহিদা অনেক বেশি, কিন্তু সরবরাহ কম। তাই সবার মধ্যে ভাগ করে দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।তিনি আরও বলেন, উপর থেকে যদি সরবরাহ বাড়ানো না হয়, তাহলে এই পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব নয়। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়।এদিকে, হঠাৎ করে জ্বালানি সংকটের কারণে জনমনে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পরিবহন ব্যবস্থা ও কৃষি খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যেতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ বলে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

২০২৬-০৪-০৮ ২৩:২৭

সারা দেশ

ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে নড়াইলে ক্যাবের মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০২৬-০৪-০৮ ২৩:২২

সারা দেশ

বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে এক অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে ‘কর্তৃত্বের ভাষা’ আর ‘পরিচয়ের জোর’ দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি—সন্দেহের জাল ছিঁড়ে তাকে ধরেই ফেলেছে সাধারণ মানুষ।সোমবার উপজেলার রনবাঘা এলাকার জোহা ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইনের মধ্যে হঠাৎই আবির্ভাব ঘটে মুকিত পার্থ নামের ওই যুবকের। নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি লাইনে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দেন। শুধু তাই নয়, ফিলিং স্টেশনের তেল বিতরণ পদ্ধতি ও মজুত সম্পর্কেও জানতে চান তিনি, যেন দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা।কিন্তু কথাবার্তা আর আচরণে অসংগতি ধরা পড়তেই উপস্থিত লোকজন ও স্টেশনের কর্মচারীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জানা যায়, আটক মুকিত পার্থ নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় মুকিত পার্থকে গ্রেপ্তার দেখানো হয়েছে।স্থানীয়দের সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপেই ভেস্তে গেল এক ‘ভুয়া কর্তৃত্বের’ নাটক।

২০২৬-০৪-০৭ ০৬:০৩

সারা দেশ

সিরাজদিখানে বেশি দামে পেট্রোল বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা

সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে পেট্রোল বিক্রয় রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অদ্য ০৬/০৪/২০২৬ তারিখ রাত ৮:০০ ঘটিকায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

২০২৬-০৪-০৭ ০৬:০১

সারা দেশ

আত্মীয়তার মুখোশে মৃত্যু, এক নারকীয় খুনের অন্তরালের গল্প

বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগম (৭১) হত্যাকাণ্ড যেন আর দশটা খুনের ঘটনা নয়—এটি বিশ্বাস, সম্পর্ক আর মানবিকতার উপর এক নির্মম আঘাত। আত্মীয়তার পরিচয়ে ঘরে ঢুকে, গল্প-আড্ডার আড়ালে পরিকল্পিতভাবে ঘটে যায় এক শীতল মাথার হত্যাকাণ্ড।রবিবার দিবাগত রাত ২টার দিকে অভিযানে নেমে শিবগঞ্জ থানা পুলিশ সুলতানা বেগম (৪৭) নামের এক নারীকে আটক করে। তিনি ময়দানহাট্টা ইউনিয়নের কূপা গ্রামের বাসিন্দা। তবে এই হত্যাকাণ্ডের মূল নেপথ্য চরিত্র হিসেবে উঠে এসেছে তার ছেলে—বিদেশ ফেরত রোহান রহমান সিয়াম (৩০), যিনি এখনও পলাতক।পুলিশ সূত্র জানায়, অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়া সিয়াম ধীরে ধীরে অপরাধের পথে ঝুঁকে পড়ে। ঋণের চাপ, বেকারত্ব এবং হতাশা তাকে ঠেলে দেয় প্রতারণার এক ভয়ংকর ফাঁদে। আর এই পরিকল্পনায় সহযোগী হন তার নিজের মা সুলতানা বেগম।তাদের কৌশল ছিল চতুর—যেসব বাড়িতে পুরুষ সদস্য কম থাকে, সেসব বাড়ি টার্গেট করে তারা আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে। বিশ্বাস অর্জনের পর সুযোগ বুঝে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।শনিবার রাতে সেই পরিকল্পনারই অংশ হিসেবে তারা প্রবেশ করে শাহনাজ বেগমের বাড়িতে। গল্প-আড্ডা আর নাস্তার মাধ্যমে তৈরি হয় স্বাভাবিক পরিবেশ। এক পর্যায়ে শাহনাজ বেগমের কাছে টাকা ধার চাওয়া হয়। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়।পুলিশ জানায়, এতে ক্ষিপ্ত হয়ে মা-ছেলে মিলে তাকে জিম্মি করে জোরপূর্বক টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তার মুখ বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়—যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।ঘটনার সময় পাশের ঘরে থাকা ছেলের স্ত্রী সৈয়দা জিন্নাত আক্তার রিয়া শাশুড়ির অস্বাভাবিক শব্দ শুনে এগিয়ে আসতে গেলে দেখতে পান, তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। পরে জানালা দিয়ে প্রতিবেশীদের ডাক দিলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা।পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় শাহনাজ বেগমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, সাথে আতঙ্কও—কারণ এখানে খুনিরা অপরিচিত নয়, বরং “পরিচয়ের ভেতর লুকিয়ে থাকা অচেনা মুখ”।পুলিশ জানিয়েছে, পলাতক রোহান রহমান সিয়ামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এই ঘটনার মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে—বিশেষ করে অচেনা আত্মীয়তার ফাঁদ সম্পর্কে।এই হত্যাকাণ্ড যেন শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং আমাদের সমাজে ভেঙে পড়া বিশ্বাসের এক নির্মম।

২০২৬-০৪-০৭ ০৩:৪৬

সারা দেশ

সাটুরিয়ায় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন:মন্ত্রী রিতা

বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্বীয়দের জন্য কোন তদবির করবেন না। যারা ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মত শেষ হয়।

২০২৬-০৪-০৫ ০৩:৪০

সারা দেশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার নৌ-পুলিশ। শনিবার বিকেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।সদর থানার নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ছিল কালো প্যান্ট ও কালো হলুদ রংঙের টি শার্ট। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬ আগের। নিহতের পরিচয় সনাক্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআইয়ের) টিম কাজ করছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে এটি হত্যা না দুর্ঘটনা।

২০২৬-০৪-০৫ ০৩:৩৮

সারা দেশ

ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

ভোলার লালমোহনে মেঘনা নদীর তীর থেকে একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে হরিণটি পুলিশী হেফাজতে রয়েছে।

২০২৬-০৪-০৫ ০৩:৩৭

সারা দেশ

নড়াইলের ব্রাহ্মণডাঙ্গা কুন্ডুপাড়ায় ২৬তম ২৪ প্রহার ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে

নড়াইল সদর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা কুন্ডুপাড়ায় তিন দিনব্যাপী ২৬তম ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী (৭, ৮ ও ৯ এপ্রিল) মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এ মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে প্রতিবছরের মতো এবারও মহানামযজ্ঞ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আয়োজন থাকবে।

২০২৬-০৪-০৫ ০৩:২২

সারা দেশ

"এত অল্প সময়ে ক্ষমতার মোহে স্বৈরাচারের দিকে যাবেন, এটা মানুষ চিন্তাও করেনি" -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা এত দ্রুত স্বৈরাচারের দিকে ধাবিত হবেন, এটা মানুষ কল্পনাও করে নাই'। আমরা আগে মনে করেছিলাম, ক্ষমতায় গেলেই আপনারা সব ভুলে যাবেন, জনগন আপনাদের আস্তে আস্তে চিনে ফেলছে। এত অল্প সময়ে ক্ষমতার মোহে স্বৈরাচারের দিকে যাবেন, এটা মানুষ চিন্তাও করেনি।

২০২৬-০৪-০৫ ০৩:২০

সারা দেশ

চলে গেলেন ফিফা ব্যাচধারি প্রথিতযশা রেফারি আনসারুল ইসলাম মিন্টু

আন্তর্জাতিক ফিফা ব্যাচধারি ফুটবল রেফারি খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব যশোরের কৃতি সন্তান আনসারুল ইসলাম মিন্টু ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।শনিবার ভোরে যশোর ঘোপ নওয়াপাড়া রোডস্থ নিজ বাস ভবনে মারা যান তিনি।জহরবাদ স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে কবরস্থ করা হয়। রেফারি ছাড়াও তিনি ছিলেন সফল স্বেচ্ছাপ্রণোদিত সংগঠক যার অনুপ্রেরণা ও ছোঁয়ায় যশোরের অনেক সফল খেলোয়াড় প্রতিষ্ঠিত হতে পেরেছেন।সংক্ষিপ্ত জীবনিঃ কাজী আনসারুল ইসলাম মিন্টু ১৯৪৪ সালে নওগাঁ, রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা কাজী ওহেদুননবী, মাতা কাজী ওয়াশেফা খাতুন। পাঁচ ভ্রাতা দুইভগ্নীর মধ্যে তিনি ছিলেন চতুর্থ । পিতা যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও একজন খেলোয়াড় ছিলেন। চাকুরী সুত্রে যশোর ঘোপে স্থায়ী বসবাস শুরু হয়। ১৯৭৬ এ তিনি ঢাকা নিবাসী সাবিনা ইসলামকে বিবাহ করেন। তিনি দুই পুত্র সন্তানের পিতা ছিলেন। শিক্ষা বিএ, কর্মজীবনে তিনি ১৯৬৫ থেকে ১৯৭১ খুলনা শিপইয়ার্ড এ চাকুরী করেন। পরবর্তীতে ব্যবসার সঙ্গে জড়িত হন। স্কুল জীবন থেকে একাধারে এ্যথলেটিক্স, হকি, ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় ছিলেন। পরে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল রেফারী হিসাবে সুনাম অর্জন করেন। তিনি যশোর জিলা স্কুল ও কলেজে অধ্যয়নকালে আন্ত:স্কুল ও আন্তঃকলেজ পর্যায়ে এ্যাথলেটিক্স পুরষ্কার লাভ করেন। স্কুল, এমএম কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪০০মিঃ, ৮০০মিঃ দৌড়ে প্রথম স্থান অর্জন করেন। ১৯৬৪ সালে যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে তিনি জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে দৌড় প্রতিযোগিতায় রৌপ্য পদক লাভ করেন। এ ছাড়াও তিনি হকি, ফুটবল ও ক্রিকেট এ যশোর এম এম কলেজের পক্ষে অংশ নেন। মূল কর্মজীবনে ১৯৭৩ ঢাকায় ফুটবল ফেডারেশন আয়োজিত রেফারী প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে পঞ্চাশ জনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে রেফারী হিসেবে স্বীকৃতি লাভ করেন। ১৯৭৭ এ দ্বিতীয় এবং ১৯৭৯ এ প্রথম শ্রেণিতে উন্নীত হয়ে ঢাকায় জাতীয় পর্য়ায়ে তিনি খেলা পরিচালনার সুযোগ পান। ১৯৮৪ সালে তিনি ফিফা প্যানেল ভুক্ত হন এবং ঐ বছর আবাহনী বনাম মোহামেডানের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা পরিচালনার মাধ্যমে দেশের কৃতি রেফারী হিসাবে স্বীকৃতি লাভ করেন। এখানে উল্লেখ্য যে, ঢাকা ফুটবল লীগে আবাহনী ও মোহামেডান তথা গুরুত্বপূর্ণ দল সমূহের মধ্যকার অত্যন্ত স্পর্শকাতর খেলাসমূহ পরিচালনার মাধ্যমে তিনি সুনাম অর্জন করেন। কাজী আনসারুল ইসলাম মিন্টু রেফারী হিসেবে যে সকল গুরুত্বপূর্ণ খেলা সাফল্যের সাথে পরিচালনা করেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ; ১৯৮৫ করাচীতে কায়েদে আযম ইন্টারন্যাশনাল ফুটবল টুর্ণামেন্ট। ১৯৮৭ তে তৃতীয় সাফ গেমস্ ফুটবলে ৫টি খেলা সহ ফাইনাল খেলা পরিচালনা। বাংলাদেশে আগাখান গোল্ডকাপ, প্রেসিডেন্ট গোল্ডকাপ, এশিয়াকাপ সহ একাধিক অন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। তিনি ১৯৭৬ হকি আম্পায়ার হিসেবেও প্রশিক্ষণ নেন এবং ১৯৭৭ এ অনুষ্ঠিত জাতীয় হকি প্রতিযোগিতা পরিচালনা করেন। কাজী আনসারুল ইসলাম মিন্টু সাফল্যের স্বীকৃতি স্বরুপ ১৯৮৬ তে ‘‘বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি’’ যশোর শাখা কর্তৃক সেরা রেফারী, ১৯৮৭ তে ‘বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা’ কর্তৃক সেরা রেফারী পুরষ্কার লাভ করেন। তিনি ‘ফুটবল রেফারী এ্যাসেসিয়েশন’ যশোর শাখার সহসভাপতি ছিলেন। ‘ঘোপ পোর্টিং ক্লাব’ এর প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন।

২০২৬-০৪-০৫ ০৩:১৭

সারা দেশ

কুড়িগ্রামে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি খননকালে মরিচাধরা একটি হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল) সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন হতে পারে।

২০২৬-০৪-০৩ ০২:৫০

সারা দেশ

স্কুলে ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিম, আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা ও বিম ভেঙে পড়ে ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

২০২৬-০৪-০৩ ০২:৪৩

সারা দেশ

ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকার ও অস্ত্রসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকার ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার সেলিম মিয়া, শ্রীমঙ্গল থানার শাহ ইকবাল, সদর থানার মবিল খান ও অভি, বালাগঞ্জ থানার শাহেদ মিয়া।

২০২৬-০৪-০৩ ০২:৪১

সারা দেশ

বেনাপোল বন্দর এলাকায় বিস্ফোরকের চালান উদ্ধার

বেনাপোল বন্দর সংলগ্ন সীমান্তে বড়আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোন অপরাধীকে ধরতে পারেনি বিজিবি।

২০২৬-০৪-০৩ ০২:২৪

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

২০২৬-০৪-০৩ ০২:২০

সারা দেশ

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬-০৪-০২ ০০:২৭

সারা দেশ

নড়াইলে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

নড়াইলে যশোর সীমান্তবর্তী চাকই মরিচা ভবানিপুর বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীমান্তবর্তী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনে।

২০২৬-০৪-০২ ০০:০২

সারা দেশ

কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) কাঁচপুর সেতুর পূর্ব ঢালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

২০২৬-০৪-০১ ২৩:১৯

সারা দেশ

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, অভিযানে উদ্ধার ৭০ পিস ইয়াবা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

২০২৬-০৪-০১ ০৩:৫২

সারা দেশ

ফরিদপুরে বোতলে পেট্রোল বিক্রি' জরিমানা আদায় সহ তদারকি

ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বাজারে অবৈধভাবে বোতলজাত করে পেট্রোল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

২০২৬-০৪-০১ ০৩:৫০

সারা দেশ

ফরিদপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক যুবতীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী জামান খালাসী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২৬-০৪-০১ ০৩:৪৮

সারা দেশ

ভূমধ্যসাগরে ১২ জনের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১২ জনের মৃত্যর ঘটনায় সুনামগঞ্জের দুটি থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৬-০৪-০১ ০১:০৫

সারা দেশ

পাম্পে তেল না পেয়ে সরাসরি মন্ত্রীকে কৃষকের ফোন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে গোটা বিশ্বে জ্বালানি তেল নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। চলমান এ পরিস্থিতির মধ্যে পাবনার ঈশ্বরদীতে কৃষিযন্ত্র চালানোর জন্য ডিজেল সংকটে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।

২০২৬-০৩-৩১ ২৩:৫২

সারা দেশ

সরকারি জলমহলের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সরকারি জলমহলের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

২০২৬-০৩-৩১ ০৬:০০

সারা দেশ

খুলনায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

খুলনায় সাত হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টায় স্থানীয় লোকজন তেলবাহী লরিটি আটক করে।

২০২৬-০৩-৩০ ২২:৫৫

সারা দেশ

খুলনায় চোরাই বাজারে দ্বিগুণেরও বেশী দামে বিক্রি হচ্ছে জ্বালানি

খুলনার মহানগরীর বিভিন্ন পাম্প থেকে সংগ্রহ করা ডিজেল, পেট্রোল আর অকটেন বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণেরও বেশি দামে। মোটরসাইকেল এবং ট্রাকের চালকেরা সারাদিন ধরে তেল সংগ্রহ করে শহরতলি এমনকি নগরীতে চড়া মূল্যে বিক্রি করছে।

২০২৬-০৩-৩০ ২২:৪৩

সারা দেশ

পদ্মায় বাসডুবি: ২৬ লাশ উদ্ধারের পর আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

২০২৬-০৩-৩০ ১৫:৪৭

সারা দেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, প্রাণ গেল নারী যাত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

২০২৬-০৩-৩০ ০২:৪৪

সারা দেশ

পার্বতীপুরে ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট, ৮ জেলায় তেল সরবরাহ বন্ধের পর স্থগিত

দিনাজপুরের পার্বতীপুরে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তবে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করায় সন্ধ্যা থেকে সরবরাহ স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হয়েছে।

২০২৬-০৩-৩০ ০২:২১

সারা দেশ

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। গত শনিবার (২৮ মার্চ) নীলফামারীতে যান্ত্রিক ত্রুটি সারাতে গিয়ে তিন শ্রমিকের কারাদণ্ড ও জরিমানার শিকার হওয়ার প্রতিবাদে আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে এই স্থবিরতা তৈরি হয়েছে। এর ফলে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

২০২৬-০৩-৩০ ০১:২৪

সারা দেশ

এক ঘণ্টার তুমুল সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

২০২৬-০৩-৩০ ০১:২৩

সারা দেশ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা, চালক গ্রেপ্তার

নড়াইলে তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ মার্চ) যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব-৬।

২০২৬-০৩-৩০ ০১:০৩

সারা দেশ

যশোর জেলার শার্শা সীমান্তে ১২ ব্যাগ বাগদা-চিংড়ির পোনাসহ বিপুল-পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল ও মাসিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় বাগদা-চিংড়ির পোনাসহ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

২০২৬-০৩-২৯ ০৫:৪২

সারা দেশ

সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’: জমি কেটে নেওয়ায় ঝুঁকিতে শতাধিক পরিবার, ঘুষে ধামাচাপার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত উৎস থেকে মাটি সংগ্রহ না করে ব্যক্তিমালিকানাধীন জমি কেটে সেই মাটি সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে। এতে সড়কের দু’পাশে বসবাসরত শতাধিক পরিবার চরম ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, গাড়াগঞ্জ বাজার থেকে শৈলকুপা শহর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে। তবে এর মধ্যে প্রায় ৫ কিলোমিটার এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাশের জমি থেকে গভীর গর্ত করে মাটি উত্তোলন করা হয়েছে। অনেক জায়গায় এসব গর্ত এতটাই গভীর যে সেগুলো এখন স্থানীয়দের জন্য ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই জোরপূর্বক জমিতে প্রবেশ করে মাটি কেটে নেওয়া হয়েছে। বাধা দিলেও প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে চলাচলের পথ এবং বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমকে ঘিরে ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে।বারইপাড়া গ্রামের বাসিন্দা জরিনা খাতুন বলেন, “আমার একমাত্র জমিটাই শেষ করে দিয়েছে। বাড়িতে ঢোকা-বের হওয়াই কষ্টকর হয়ে গেছে। স্বামীর ভ্যান তুলতে এখন দুই-তিনজন লাগে।”একই গ্রামের আকলিমা খাতুন বলেন, “ঘরের পাশে বড় গর্ত করা হয়েছে। বৃষ্টিতে ঘর ভেঙে গর্তে পড়ে যাওয়ার ভয় পাচ্ছি।”মাজেদা খাতুন নামের আরেক বাসিন্দা বলেন, “বাড়িতে ছোট বাচ্চা আছে। বৃষ্টি হলে গর্তে পানি জমবে, তখন বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”একাধিক ভুক্তভোগী জানান, কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই তাদের জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। বরং প্রতিবাদ করলে হুমকি ও প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রকল্পটির মূল ঠিকাদার ঝিনাইদহের মিজানুর রহমান মাসুম। তার কাছ থেকে সাব-ঠিকাদারি নিয়ে কাজ করছেন শৈলকুপার বাইরপাড়া গ্রামের চুন্নু শেখ। প্রায় ৬ কিলোমিটার সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২১ লাখ ৭৯ হাজার টাকা, যার মধ্যে সড়কের দু’ধারে মাটি ভরাট বাবদ বরাদ্দ রয়েছে ২৫ লাখ টাকা।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাব-ঠিকাদার চুন্নু শেখ দাবি করেন, “সমস্যার কথা কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে গর্ত ভরাট করে দেওয়া হবে।” তবে পরবর্তীতে তিনি প্রতিবেদককে অর্থ দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।এ বিষয়ে মূল ঠিকাদার মিজানুর রহমান মাসুম বলেন, “চুন্নু শেখ সাব-ঠিকাদারি নিয়েছেন। এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কিছু বলা কঠিন।”সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “ব্যক্তিমালিকানাধীন জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের কোনো সুযোগ নেই। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে স্থানীয়দের দাবি, নির্ধারিত বরাদ্দ থাকা সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করে জমি কেটে মাটি নেওয়া স্পষ্ট দুর্নীতির অংশ। দ্রুত গর্ত ভরাট, ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

২০২৬-০৩-২৯ ০২:৩৮

সারা দেশ

জনগণ আবারো রাজপথে নেমে তাদের রায় দিবে নাহিদ ইসলাম

এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজের মতো করে ব্যাখা করছে। এ প্রবনতা চললে জনগণ আবারো রাজপথে নেমে তাদের রায় দিবে।

২০২৬-০৩-২৯ ০২:৩৬

সারা দেশ

জীবনভর কয়রাবাসীর পাশে থাকবো-খুলনা জেলা পরিষদ প্রশাসক

খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেছেন, যতদিন বেচে থাকবো ততদিন কয়রাবাসীর পাশে থাকবো।শনিবার (২৮ মার্চ) বিকাল ৪টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি কয়রাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে এবং গতানুগতিক রাজনীতির ধারা বদলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন—ঘের দখল, চাঁদাবাজি বা কোনো অনিয়ম বরদাশত করা হবে না; জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তারা যতই প্রভাবশালী হোক না কেন। আমি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এমএ হাসান। সভাপতির বক্তব্যে নুরুল আমিন বাবুল জেলা পরিষদের বরাদ্দ দিয়ে কয়রার উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০২৬-০৩-২৯ ০২:৩৪

সারা দেশ

ভোলা প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, তিন পদে একক প্রার্থী

আসন্ন ভোলা প্রেসক্লাব নির্বাচনে ৮ পদে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শনিবার (২৮মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনের কাছে এ সকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

২০২৬-০৩-২৯ ০২:৩২

সারা দেশ

নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ রয়েছে।

২০২৬-০৩-২৯ ০২:২৭

সারা দেশ

শরণখোলায় কিশোরী রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি

বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র তিন দিনের মাথায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক এসব তথ্য জানান।পুলিশ জানায়, গত ২৫ মার্চ শরণখোলা থানায় হত্যা মামলা দায়েরের পরপরই একাধিক টিম মাঠে নেমে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—রফিকুল ইসলাম রুবেল (৩৫), মোঃ মিজানুর রহমান (২৩) এবং তুহিন (২১)। পরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।ওসি জানান, গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান শুক্রবার বাগেরহাটের বিজ্ঞ বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি অনুযায়ী, মাদকদ্রব্য কেনাবেচা এবং পারস্পরিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের সামনে সড়কের ওপর থেকে কিশোরী রিয়া মনির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আজিম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ২৫/০৩/২০২৬, ধারা: ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০)।পুলিশ জানায়, তদন্তের স্বার্থে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন র

২০২৬-০৩-২৯ ০২:২০

সারা দেশ

শৈলকুপায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন মারাত্মক আহত হয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

২০২৬-০৩-২৮ ২৩:৪৮

সারা দেশ

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার সকালে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

২০২৬-০৩-২৮ ২৩:১০

সারা দেশ

ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

রাজবাড়ীর কালুখালীতে জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

২০২৬-০৩-২৪ ১৬:১০

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোয় তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা!

প্রায় তিন সপ্তাহ যাবত ঠাকুরগাঁও জেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। প্রতিদিন তেলের সন্ধানে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন ক্রেতারা। কোথাও সীমিত পরিমাণ সরবরাহ এলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তা পাচ্ছেন না অনেকে। ফলে অনেকেই ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন।

২০২৬-০৩-২৩ ১৬:০৮

সারা দেশ

স্ত্রীকে আনতে গিয়ে আর ফেরা হলো না স্বামীর

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের মধ্যে মাগুরার এক যুবকও রয়েছেন। নিহত ওই যুবকের নাম ফচিয়ার রহমান (২৫)। শনিবার (২২ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে জাঙ্গালিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৩-২৩ ১৬:০২

আন্তর্জাতিক

গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল দক্ষিণ ইসরায়েলের আরাদ শহর পরিদর্শন করে এই হামলায় কেউ নিহত না হওয়াকে মিরাকল বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০২৬-০৩-২৩ ১৫:৫৬

সারা দেশ

বাড়তি দরে জ্বালানি কিনে শুরু হলো ৪২ জাহাজের সুন্দরবন যাত্রা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাবে সৃষ্ট জ্বালানি তেল সংকট কাটিয়ে অবশেষে সুন্দরবন অভিমুখে যাত্রা শুরু করেছে পর্যটকবাহী জাহাজগুলো। তেলের চড়া দাম এবং সরবরাহ সংকটের কারণে পর্যটকদের ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত মালিকপক্ষের বিশেষ প্রচেষ্টায় এ জট খুলেছে।

২০২৬-০৩-২৩ ১৫:৫৫

সারা দেশ

কুমিল্লায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে ৩ জন ঝিনাইদহের মহেশপুরের একই পরিবারের বাসিন্দা।

২০২৬-০৩-২২ ২৩:৪০

সারা দেশ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ (শনিবার) খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়।

২০২৬-০৩-২১ ২৩:৪৪

সারা দেশ

চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরুজ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন হৃদয় নামের আরও এক মোটরসাইকেল আরোহী।

২০২৬-০৩-২১ ২৩:৩২

সারা দেশ

দিনাজপুরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

দেশের অধিকাংশ মানুষ যখন শেষ রমজানের প্রস্তুতিতে ব্যস্ত, তখন দিনাজপুরের কয়েকটি উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন শত শত মুসল্লি।

২০২৬-০৩-২০ ২২:৫৭

সারা দেশ

একদিন আগে ঈদ, বগুড়ায় ভিন্ন ছন্দ

সারা দেশে যখন চাঁদ দেখার অপেক্ষা, তখন বগুড়ার তিনটি উপজেলায় একদিন আগেই শুরু হয়েছে ঈদের আনন্দ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলায় শুক্রবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

২০২৬-০৩-২০ ২২:২৩

সারা দেশ

নীলফামারী ও পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে গরুসহ বিভিন্ন পণ্য আটক

নীলফামারী ও পঞ্চগড় সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় গরুসহ বিভিন্ন পণ্য আটক করেছে ৫৬ বিজিবি। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ও শুক্রবার (২০ মার্চ) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।

২০২৬-০৩-২০ ২২:২২

সারা দেশ

নিউ ইয়র্ক পুলিশে নিযুক্ত হলেন ঠাকুরগাঁওয়ের সুপ্ত

বিদেশের মাটিতে ফের বাংলাদেশের জয়জয়কার। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে সম্মানজনক পদে নিযুক্ত হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন ঠাকুরগাঁওয়ের তরুণ মাহমুদুল হাসান সুপ্ত।

২০২৬-০৩-২০ ০৩:৩৩

সারা দেশ

ঈদের বোনাস নিয়ে বাড়ি ফেরা হলো না সোহেলের, লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু

মেঘনাবেষ্টিত মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়নের চরখাককাটা গ্রামে এবারের ঈদ এসেছে অসহনীয় বেদনার বার্তা নিয়ে। ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী থেকে বাড়ি ফিরছিলেন যুবক সোহেল ফকির; কিন্তু ফিরলেন নিথর দেহে।

২০২৬-০৩-২০ ০২:৪৫

সারা দেশ

চট্টগ্রামে টেরিবাজারে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরের টেরিবাজারে "কে বি অর্কিড প্লাজা" নামের মার্কেটের চতুর্থতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ধোঁয়ায় নিশ্বাস (দম) বন্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

২০২৬-০৩-২০ ০২:৪০

সারা দেশ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটির দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

২০২৬-০৩-২০ ০২:১৮

সারা দেশ

মীরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণার কুপ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণার কুপ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

২০২৬-০৩-২০ ০২:১৭

সারা দেশ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় ঘরের ভেতরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনার লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

২০২৬-০৩-২০ ০২:১২

সারা দেশ

কলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ার নাঙ্গলঝাড়ায় ডিলাইটেড ক্লাবের উদ্যোগে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২০২৬-০৩-১৯ ১৮:২২

সারা দেশ

নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ছেলে নিহত, গুরুতর আহত বাবা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাছ ধরার নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।

২০২৬-০৩-১৯ ১৬:২৯

সারা দেশ

সড়কে মৌসুমি ফসল মাড়াই: বাড়ছে দুর্ঘটনা

নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, যাত্রী ও পথচারীরা। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার সাথে জেলা শহরে যাতায়াতের প্রধান সড়কসহ গ্রামের অধিকাংশ সড়ক কৃষকদের মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। সড়কের ওপর ফসল ছড়িয়ে রাখায় দ্রুতগতির যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আর এসব সড়ক যেন ধীরে ধীরে অবৈধ উঠানে পরিণত হয়েছে। মহাসড়ক গুলো অবৈধ উঠানে পরিণত হওয়ায় বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের চাকা ফসলের ওপর পিছলে গিয়ে চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে, যানবাহনগুলোর গন্তব্যে পৌঁছতেও দেরি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন যাত্রীরা। এবছরের ১১ মার্চ কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে সড়কে ফসল শুকাতে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রলি চালকের নির্মম মৃত্যু হয়েছে।

২০২৬-০৩-১৯ ১৬:২১

সারা দেশ

ভোলার লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি, নিখোঁজ১, আহত-৫

ভোলার লালমোহনে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য অভিযানের স্পিডবোট উল্টে মো. ফখরুল নামের এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন।

২০২৬-০৩-১৯ ১৬:১৯

সারা দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

ঈদের বাকি আর মাত্র দুইদিন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ফলে চাপ বেড়েছে মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

২০২৬-০৩-১৯ ১৬:১২

সারা দেশ

১৯ ঘণ্টা পরও উদ্ধার শেষ হয়নি, বাংলাবান্ধার যাত্রা বাতিল

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটির রাজশাহী ও পঞ্চগড় উভয় প্রান্তের যাত্রা বাতিল করা হয়। এদিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুতের ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি ট্রেনের সবকটি বগি।

২০২৬-০৩-১৯ ১৬:১০

সারা দেশ

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইস্যুতে এবার সৌদির হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব স্পষ্ট বার্তা দিয়েছে-‘ধৈর্যেরও একটি সীমা আছে’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইরানের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে সৌদি আরব ‘প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না’। খবর আরব নিউজের।

২০২৬-০৩-১৯ ১৫:৫৮

সারা দেশ

যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৯ ১৫:৫৭

সারা দেশ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৯ ১৫:৩৮

সারা দেশ

শিবগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন গতি

দীর্ঘদিনের অপেক্ষা, ভোগান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় নতুন গতি আসছে। জরুরি চিকিৎসাসেবা জোরদার করতে হাসপাতালটির জন্য একটি নতুন উন্নতমানের অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জরাজীর্ণ অবকাঠামো সংস্কারের জন্যও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

২০২৬-০৩-১৯ ০১:৫১

সারা দেশ

শেবাচিমে আগুন: ধোঁয়ায় আতঙ্ক, স্থানান্তরের মাঝেই দুই রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই রোগীর মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে আনসার সদস্যসহ অন্তত ছয়জন অসুস্থ হয়েছেন।

২০২৬-০৩-১৯ ০১:৪৮

সারা দেশ

শ্রমিক কল্যাণে তারেক রহমানের উদ্যোগ অব্যাহত: রহমাতুল্লাহ

সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

২০২৬-০৩-১৯ ০১:৪৭

সারা দেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও তিনজন । বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

২০২৬-০৩-১৯ ০১:৩৭

সারা দেশ

রাতেই ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

চৈত্রের প্রখর রোদে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে সর্বত্রই হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন এক পশলা বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

২০২৬-০৩-১৯ ০০:৩৬

সারা দেশ

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত শতাধিক

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে বগুড়ার সান্তাহারে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

২০২৬-০৩-১৮ ২৩:৫৮

সারা দেশ

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৯

ঈদের ছুটিতে পরিবারের কাছে ফেরার আনন্দযাত্রা মুহূর্তেই বিভীষিকায় পরিণত হলো বগুড়ার শেরপুরে। যাত্রীবোঝাই একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন শিশুসহ আরও ৯ জন।

২০২৬-০৩-১৮ ২৩:৫৭

সারা দেশ

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

২০২৬-০৩-১৮ ২৩:৫৪

সারা দেশ

ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঢাকার ধামরাইয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২০২৬-০৩-১৮ ২৩:৫৩

সারা দেশ

নড়াইলের পলাশ বিলাস প্রকৃতিতে বসন্তের আগুন

নড়াইলে বসন্তের আগমনী বার্তা নিয়ে পলাশ ফুল ফুটেছে; প্রকৃতি রাঙা পলাশের রক্তিম আভায় নব সাজে সেজেছে। অনাদিকাল ধরে ঋতুরাজ বসন্তের আভিজাত্যকে পলাশ তার আগুনঝরা রূপের পশরা সাজিয়ে স্বকীয়তা দানে অবদান রেখে চলেছে। অথচ বসন্তের প্রকৃতির সেই অপরূপ রূপের আধার পলাশের অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে; উন্নয়নের নামে নড়াইলের প্রকৃতিতে চালানো নিষ্ঠুরতার নির্বিচার কুঠারঘাতে পলাশ গাছ হারিয়ে যাচ্ছে।

২০২৬-০৩-১৮ ২৩:৪৯

সারা দেশ

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল ২১৩ পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

২০২৬-০৩-১৮ ২৩:৪৭

সারা দেশ

দিনাজপুরের চিরিরবন্দরে নারী কর্মচারী ধর্ষণ: মামলা দায়ের, তদন্ত শুরু

দিনাজপুরের চিরিরবন্দরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলাটি করেন।

২০২৬-০৩-১৮ ২৩:৪৬

সারা দেশ

যশোরে সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে হবে ঈদের জামাত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদ উদযাপন উপলক্ষে জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

২০২৬-০৩-১৮ ২৩:৪৪

সারা দেশ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।শেষ পর্যায়ে এসে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। টানা ছুটির সুযোগে বুধবার সকাল থেকেই রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

২০২৬-০৩-১৮ ২৩:৪২

সারা দেশ

ঈদ যাত্রায় স্বস্তি আনতে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এবারের ঈদে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এ বিশেষ ট্রেন সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ।

২০২৬-০৩-১৮ ০৬:১১

সারা দেশ

সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের গোলাহাট রেল কোয়ার্টারের বাসস্থান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

২০২৬-০৩-১৮ ০৫:৪৬

সারা দেশ

ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ঈদের আগে অর্ধশত পরিবারের দুর্ভোগ

আকস্মিক ঝড়ে ভোলার চরফ্যাশন দক্ষিণ উপকূলের বিছিন্নদ্বীপ ঢালচরের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ঈদুল ফিতরের মাত্র ৩ দিন আগে আকস্মিক এই ঝড়ে পরিবারগুলোর ঈদ আনন্দ কেড়ে নিয়েছে কালবৈশাখী ঝড়।

২০২৬-০৩-১৮ ০৫:২২

সারা দেশ

স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

২০২৬-০৩-১৮ ০৫:০৯

সারা দেশ

ঝড়ে মেঘনার চরে আটকা লঞ্চ, অল্পের জন্য রক্ষা পেল ৮০ যাত্রী

ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা লক্ষ্মীপুরের মেঘনা নদীর ডুবোচরে (বগার চর) উঠে আটকে আছে। জোয়ার এলেই লঞ্চ মূল নদীতে নেমে গন্তব্যে পৌঁছাবে। লঞ্চে আটকা পড়া যাত্রীদেরকে অন্য নৌযানের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে তাদেকে গন্তব্যে পৌঁছানো হয়েছে।

২০২৬-০৩-১৮ ০৫:০৭

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ার দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালনগর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

২০২৬-০৩-১৮ ০৪:৪২

সারা দেশ

চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুরের কয়েকশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর সন্ধ্যার পর থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

২০২৬-০৩-১৮ ০৩:৪৮

সারা দেশ

মেম্বারের বাড়িতে বিএনপি নেতার হামলা, পুরস্কার ঘোষণা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড নিয়ে বিরোধের জেরে তুলকালাম কাণ্ড ঘটেছে। এর জের ধরে এক ইউপি সদস্যের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি ওই ইউপি সদস্যকে ধরে এনে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

২০২৬-০৩-১৮ ০৩:১৪

সারা দেশ

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার ইউএনওকে ওএসডি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৬-০৩-১৮ ০২:৫৭

সারা দেশ

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুই জন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৮ ০২:৫৪

সারা দেশ

যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, নেই যানজট

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করছে।

২০২৬-০৩-১৮ ০২:৪৮

সারা দেশ

খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে: জাতীয় সংসদের হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন। এদিকে অনেকে বলছেন ভোটের কালি এখনও যায়নি। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। খাল খননের মাধ্যমে আরও একটি কর্মসূচির যাত্রা শুরু হলো।

২০২৬-০৩-১৮ ০২:৩৫

সারা দেশ

নারায়ণগঞ্জে তেলের ডিপোতে হঠাৎ হাজির হলেন প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

২০২৬-০৩-১৮ ০১:৩১

সারা দেশ

ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন উপলক্ষে ফরিদপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে র‍্যালী ও সেহরি বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৩-১৮ ০১:২৯

সারা দেশ

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের ইন্তেকাল

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই ন্যাপ নেতা তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষাকতা করেছেন, যশোর পৌরসভা নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির বলিষ্ঠ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তীতে তিনি কারা ভোগ করেন। বিগত কয়েক মাস অসুস্থ অবস্থা তিনি বাসায় অবস্থান করছিলেন।

২০২৬-০৩-১৮ ০১:০০

সারা দেশ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

২০২৬-০৩-১৮ ০০:৫৮

সারা দেশ

যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরাল, জড়িতদের খুঁজছে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আয়োজনে ফরিদপুরের নগরকান্দায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেয়।

২০২৬-০৩-১৭ ০৬:০১

সারা দেশ

গোপনে ইফতার পার্টির আয়োজক ছাত্রলীগ সদস্য গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইফতার পার্টির আয়োজক উপজেলা ছাত্রলীগ সদস্য আশিক রহমানকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

২০২৬-০৩-১৭ ০৬:০০

সারা দেশ

পাহাড়-টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামে মাটিখেকো চক্রের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ডেপুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৭ ০৫:৫৯

সারা দেশ

চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিলো ছাত্রদল, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বুলবুলকে কার্যালয় থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ঘটনার পর ইউপি সচিবের কার্যালয় থেকে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রবিবার রাত ও সোমবার দুপুরে ভাটরা বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় লোকজন।

২০২৬-০৩-১৭ ০৪:২৫

সারা দেশ

জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী ফাহিম কারাগারে

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে ফাহিম আল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০২৬-০৩-১৭ ০৪:২০

সারা দেশ

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্থবির জেলা পরিষদগুলো সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের মধ্যদিয়ে খুলনা জেলার উন্নয়ন কর্মকান্ডগুলো সচল হবে, তরান্বিত হবে এবং জনগনের প্রত্যাশা পূরণ হবে। ঈদের পূর্বের এই নিয়োগ আমাদেরকে অনুপ্রাণিত করছে। কিছুদিন পূর্বে আমাকেও সিটি করপোরেশন নিযুক্ত করা হয়েছে। এখন আমরা মিলে-মিশে খুলনা মহানগরী ও জেলার মানুষের কল্যাণে কাজ করবো।

২০২৬-০৩-১৭ ০৩:৪৬

সারা দেশ

চাঁদপুরে চারতলা ভবন হেলে পড়ায় আতঙ্ক

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় একটি চারতলা ভবন পাশের আরেকটি চারতলা ভবনের দিকে হেলে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে প্রশাসন তাৎক্ষণিকভাবে উভয় ভবনের বাসিন্দাদের ভবন খালি করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মিরপুর সড়কে এ ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৭ ০৩:২০

সারা দেশ

বরিশালে ওষুধের কারখানায় আগুন

বরিশালে অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপস্যুল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) বিকালে নগরীর রূপাতলী কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

২০২৬-০৩-১৭ ০৩:১৯

সারা দেশ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

বগুড়া জেলার কাহালু উপজেলায় জিয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২০২৬-০৩-১৭ ০৩:০৬

সারা দেশ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে তিন শতাধিক বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি, হেলে পড়েছে আরও কয়েকটি। এতে তিন থেকে চার শতাধিক পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় নিয়েছে স্থানীয় বিদ্যালয়ে।

২০২৬-০৩-১৭ ০৩:০৫

সারা দেশ

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বসতবাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেলে এ ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৭ ০১:৫৮

সারা দেশ

বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি কিংবা যেই অন্যায় কাজ করবে, তাকে আইনের আওতায় আনা হবে।

২০২৬-০৩-১৭ ০১:৫১

সারা দেশ

র‍্যাবের হাতে আলোচিত সেই পকেটমার গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত সেই পকেটমারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

২০২৬-০৩-১৬ ০৬:০৩

সারা দেশ

মসজিদের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা: মাধবপুরে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ মার্চ) বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন।

২০২৬-০৩-১৬ ০৫:৩৯

সারা দেশ

পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৬ ০৫:২২

সারা দেশ

গোশত খেতে চাওয়ায় মাকে মারধর: পানির কলস ঝুলিয়ে ঘোরানো হলো যুবককে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৃদ্ধা মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেয়ার অভিযোগে এক যুবককে গলায় পানির কলস ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) সকালে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

২০২৬-০৩-১৬ ০৪:২২

সারা দেশ

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জ শহরে মারধরের শিকার হয়েছেন ইউনিফর্ম পরা রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও সঙ্গে থাকা আরেক কনস্টেবল। মারধর করা ব্যক্তিদের অভিযোগ, তাদের মধ্যে দু’জনকে মাদক-সংশ্লিষ্টতার ‘মিথ্যা অভিযোগে’ গাড়িতে তোলার চেষ্টা করেছিলেন ওই পুলিশ সদস্যরা।

২০২৬-০৩-১৬ ০৪:১০

সারা দেশ

খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান (বাপ্পী)।

২০২৬-০৩-১৬ ০৩:৪২

সারা দেশ

খুলনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রুপের ৭ সদস্য আটক

খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১৫ মার্চ) ভোরে স্থানীয় গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২০২৬-০৩-১৬ ০৩:১৩

সারা দেশ

কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় যানজট নিরসন ও আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

২০২৬-০৩-১৬ ০২:১৫

সারা দেশ

পাবনায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় চাঞ্চল্যকর গৃহবধূ কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী বরখাস্তকৃত সেনা সদস্য রাকিবুল ইসলাম (২২) কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

২০২৬-০৩-১৬ ০২:১৩

সারা দেশ

মোংলা বন্দরে দুই জাহাজে এলো ১৬ হাজার টন ভারতীয় চাল

ভারত থেকে আমদানিকৃত ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে দুটি বিদেশি জাহাজ। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরকারিভাবে এই চাল আমদানি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে জাহাজ দুটি থেকে চাল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২৬-০৩-১৬ ০২:০৪

সারা দেশ

ফেনীর রাজাঝির দিঘিতে ভেসে উঠল মরদেহ

ফেনী শহরের ঐতিহ্যবাহী রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত একটার দিকে ফেনী মডেল থানা সংলগ্ন দিঘির উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

২০২৬-০৩-১৬ ০১:১৯

সারা দেশ

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৬-০৩-১৬ ০১:১১

সারা দেশ

নীলফামারীতে ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীতে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। রোববার (১৫ মার্চ) বিকেলে নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

২০২৬-০৩-১৬ ০১:০৪

সারা দেশ

ব্যক্তিগত অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন দিলেন এমপি মান্নান

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে হাসপাতালটিতে একটি আধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

২০২৬-০৩-১৬ ০০:৫৬

সারা দেশ

প্রবাসীর রক্ত পানি করা টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী

বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জিত অর্থ জমিয়েছিলেন সোনালী ভবিষ্যতের আশায়। কিন্তু সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। রাজবাড়ী জেলার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী রহিমা আক্তার রিতা ঘরে রাখা প্রায় চার লাখ টাকা নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

২০২৬-০৩-১৫ ০৬:১১

সারা দেশ

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে মৌসুমি ফল ও ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলার সদর, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়। এতে আম, লিচু ও কাঁঠালসহ বিভিন্ন ফলগাছের নতুন মুকুল ও কাঁচা ফল ঝরে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

২০২৬-০৩-১৫ ০৪:২৫

সারা দেশ

ফ্যামিলি কার্ডের নামে গৃহিণীর চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে এক গৃহিণীর বাড়ি থেকে ব্যাংকের চেক বই চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে।

২০২৬-০৩-১৫ ০৪:১৫

সারা দেশ

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাবনায় সুজানগর উপজেলায় একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২০২৬-০৩-১৫ ০৪:০৪

সারা দেশ

যশোর পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক ১

যশোর সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বিজিবি। এসময় মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামালও জব্দ করে তারা।

২০২৬-০৩-১৫ ০৩:৫৫

আন্তর্জাতিক

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পার হয়েছে ভারতের দুটি জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে ভারতের পশ্চিমাঞ্চলের বন্দরের উদ্দেশে যাওয়া এলপিজিবাহী ভারতীয় পতাকাবাহী দুটি ট্যাংকার নিরাপদে পার হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৬-০৩-১৫ ০৩:১৪

সারা দেশ

শ্রীকাইল–৫ কূপ উদ্বোধন: নিজস্ব সম্পদ দিয়েই গ্যাসের চাহিদা পূরণের কথা বললেন প্রতিমন্ত্রী অমিত

কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন খননকৃত শ্রীকাইল–৫ গ্যাস কূপের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য।

২০২৬-০৩-১৫ ০৩:০২

সারা দেশ

যশোরের এক মসজিদে ৮০ বিদেশিসহ সাড়ে ১৬শ মুসল্লির ইতেকাফ

যশোরের একটি মসজিদে ৮০ জন বিদেশি মেহমানসহ মোট ১ হাজার ৬৬৪ জন মুসল্লি একসঙ্গে ইতেকাফে বসেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যশোর সদর উপজেলার সতীঘাটা এলাকার ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস মসজিদে এ আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মসজিদজুড়ে তৈরি হয়েছে আধ্যাত্মিক পরিবেশ। এ আয়োজনকে কেন্দ্র করে সতীঘাটা এলাকাতেও দেখা দিয়েছে ভিন্নধর্মী আবহ।

২০২৬-০৩-১৫ ০২:৫২

সারা দেশ

নড়াইলে শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটিরা বাবা মামলা করলে অভিযুক্ত আলী মিয়াকে (৫০) গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।

২০২৬-০৩-১৫ ০২:৪৫

সারা দেশ

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে নৌ বাহিনীর এক কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী দুজনই আহত হয়েছেন।

২০২৬-০৩-১৫ ০২:৪০

সারা দেশ

যশোরে ৮ পৌরসভা ও ৯৩ ইউনিয়নে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

যশোরে আটটি পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে একযোগে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

২০২৬-০৩-১৫ ০২:০৫

সারা দেশ

নড়াইলে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদ বাজার

আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলে জমে উঠেছে কেনাকাটার ধুম। জেলার বিভিন্ন মার্কেট ও বাজারে ক্রেতাদের সমাগমে জমে উঠেছে ঈদ বাজার। পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। এবারের ঈদে নারীদের প্রধান আকর্ষণ ফারসি পোশাক। নড়াইল, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন সড়কের পাশে ছোট বড় দোকান ভাড়া নিয়ে ফ্যাশন হাউজ ও তৈরি পোশাকের দোকান দিচ্ছে নতুন নতুন ব্যবসায়ীরা। ঈদুল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে, ফ্যাশন হাউজ, তৈরি পোশাক, জুতা ও কসমেটিকসের দোকানগুলোতে ততই বাড়ছে মানুষের ভিড়। ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে ফ্যাশন হাউজ গুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকাল ৯টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত চলছে কেনাবেচা। রোজাদারদের অনেকেই দিনের চেয়ে সন্ধ্যার পর মার্কেটে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

২০২৬-০৩-১৫ ০১:২৮

সারা দেশ

ফরিদপুরে বিভিন্ন অপরাধে নারী-পুরুষ সহ ২০ জন আটক

ফরিদপুরে সদরে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে ভিক্তিতে ২০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২০২৬-০৩-১৫ ০১:২২

সারা দেশ

লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদ রক্ষায় প্রতিবাদ সভা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ রাজঘাটে ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৩-১৫ ০১:১৭

সারা দেশ

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে পড়ে ইয়াছিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

২০২৬-০৩-১৫ ০১:০৭

সারা দেশ

মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়

টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল নিতে ভিড় বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যান স্থানীয়রা।

২০২৬-০৩-১২ ২৩:০৫

সারা দেশ

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে তালিকা জটিলতা ও অস্বচ্ছতায় প্রকৃত অসহায়রা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে পৌরসভার ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রকৃত দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় অনেক মানুষ তালিকায় নাম না থাকায় চাল না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে কিছু স্বচ্ছল ব্যক্তি ও ব্যবসায়ীরাও ভিজিএফের চাল পেয়েছেন বলে অভিযোগ ওঠায় এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০২৬-০৩-১২ ২৩:০৪