বুধবার, ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের ইন্তেকাল

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের ইন্তেকাল

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই ন্যাপ নেতা তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষাকতা করেছেন, যশোর পৌরসভা নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির বলিষ্ঠ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তীতে তিনি কারা ভোগ করেন। বিগত কয়েক মাস অসুস্থ অবস্থা তিনি বাসায় অবস্থান করছিলেন।

মাস্টার নূর জালাল তার জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমী স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন এই নেতা ৭১ পূর্ববর্তী সময়ে কৃষক সমিতির সাথে গ্রামে সংগঠন করেছেন। ৭১এর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ঠিকাদারী ব্যাবসা শুরু করেন। তিনি ন্যাপ (মোজাফ্ফর) এর যশোর জেল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

যশোর শহরের নাগরিকদের সমস্যা সমাধান ও যশোর উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে অসংখ্য সফল আন্দোলন করেন। এছাড়াও বিমান বন্দর সড়কস্থ সার্বিক উন্নয়ন কমিটির তিনি সভাপতি ছিলেন। তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই। মঙ্গলবার জোহর বাদ পুরাতন কসবা কেন্দ্রীয় জামে মসজিদে (বিমান অফিসের সামনে) তার জানাজা অনুষ্ঠিত হয়।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬