বুধবার, ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

গোশত খেতে চাওয়ায় মাকে মারধর: পানির কলস ঝুলিয়ে ঘোরানো হলো যুবককে

গোশত খেতে চাওয়ায় মাকে মারধর: পানির কলস ঝুলিয়ে ঘোরানো হলো যুবককে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৃদ্ধা মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেয়ার অভিযোগে এক যুবককে গলায় পানির কলস ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) সকালে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের উপস্থিতিতে প্রকাশ্যে ওই শাস্তি কার্যকর করা হয়। স্থানীয়ভাবে দেয়া এই ব্যতিক্রমী ‘সামাজিক বিচার’ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শাস্তিপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ সহিদ। তিনি একই ইউনিয়নের চিলাদি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সহিদ বাড়িতে ছাগলের মাংস রান্না করলেও তার বৃদ্ধা মাকে এক লোকমা খাবারও দেননি। বরং মা খাবার চাইলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী মা স্থানীয়দের কাছে অভিযোগ করলে শনিবার রাতে চৌকিদার দিয়ে সহিদকে ইউনিয়ন পরিষদে আনা হয়।

রোববার সকালে ইউনিয়ন পরিষদের সামনে তাকে গলায় একটি পানির কলস ঝুলিয়ে বাজার প্রদক্ষিণ করানো হয়। এ সময় কলসে পানি ভরে তাকে পুরো বাজার ঘোরানো হয় এবং উচ্চস্বরে নিজের অপরাধ স্বীকার করতে বলা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সহিদকে দিয়ে বলতে বলা হচ্ছে-এ শাস্তি কিসের লাই? মারে মারার লাইগা।

ভিডিওতে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, কোনো লোক যদি মাকে ভাত না দেয় বা মারধর করে, তাকে পুলিশে দেওয়ার দরকার নেই। আমরা এখানেই বিচার করব। এই লোক এখন গোটা বাজারে হাঁটবে আর নিজের অপরাধ স্বীকার করবে।

স্থানীয়দের অনেকেই মনে করেন, জেল-হাজতের চেয়ে এ ধরনের সামাজিক লজ্জা বেশি কার্যকর। তাদের মতে, এমন শাস্তি দেখে সমাজের অন্য অবাধ্য সন্তানরা সতর্ক হবে এবং বৃদ্ধ বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ করতে শিখবে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ হিসেবে এ তাৎক্ষণিক শাস্তিকে সমর্থন করলেও অন্যরা বলছেন, এ ধরনের প্রকাশ্য শাস্তি না দিয়ে আইনের আওতায় এনে বিচার করা উচিত ছিল। কারণ অভিযুক্ত ব্যক্তিরও পরিবার ও সংসার রয়েছে।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬